
কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন কে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার ২০ নভেম্বর বিকেলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন কে চারুপীঠ একাডেমি, কেশবপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও চারুপীঠ একাডেমির সহ সভাপতি লেখক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদারের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর জীবনগ্রন্থ ' মধু কবির গল্প' ও স্বর্ণযুগের চলচ্চিত্রাভিনেতা ধীরাজ ভট্টাচার্য -এর ওপর লিখিত গ্রন্থ ' ধীরাজ ভট্টাচার্য ' বই দু'টি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন,চারুপীঠ একাডেমির প্রধান পৃষ্ঠপোষক সহকারি অধ্যাপক মশিউর রহমান, পরিচালক উৎপল দে,সহ-সভাপতি লেখক ও সহকারি অধ্যাপক তাপস মজুমদার,পরিচালনা পরিষদের সদস্য প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, শিক্ষক বিকাশ কুসুম পাল,শিক্ষক শংকর প্রসাদ দাশ, প্রণব মন্ডল মানব,স্বর্ণা অধিকারী প্রমুখ।