
কেশবপুরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিঃ সাংগঠনিক অফিসের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ অক্টোবর সকালে নূরুজাহান মার্কেটের ২তলায় কেশবপুরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিঃ সাংগঠনিক অফিসের (এস,ই,ভি,পি ও ইনচার্জ) শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে ও ব্রাঞ্চের ম্যানেজার মেহেদী হাসান জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিঃ সাংগঠনিক অফিসের শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন,ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিঃ ডি,এম,ডি,উপ-ব্যবস্হাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিঃ খুলনা বিভাগের এ,এম,ডি,(সহকারী ব্যবস্হাপনা পরিচালক) ও ইনচার্জ সোহরাব হোসাইন,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ জামান খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিঃ সাংগঠনিক অফিসের সদস্যবৃন্দ গ্রাহক বৃন্দসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।