
কেশবপুরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার ১৫ জানুয়ারী বিকেলে সংস্থার আয়োজনে সংস্হার কার্যালয়ে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হামিদ গাজীকে দেওয়া হয় একটি হুইল চেয়ার।
এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি এস এম ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,শিক্ষক মোল্যা আব্দুস ছাত্তার,সংস্থার সহ-সভাপতি শিক্ষক নিছার উদ্দীন প্রমুখ।