
কেশবপুরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় এক কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সে মারা যাবার পর জানা গেছে সে ৪ দশমিক ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এলাকায়বাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের জাহিদ হোসেন বাবুর মেয়ে তামান্না আক্তার তমা(১৮) রবিবার ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে হতাশাগ্রস্ত হয়ে তমা নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে।পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চলতি বছর কেশবপুরের পাঁজিয়া মহাবিদ্যালয় থেকে বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সে।পরীক্ষার পর থেকে তার ভেতর ফল বিপর্যয়ের ভীতি কাজ করছিল। এ ছাড়া পরীক্ষায় অকৃতকার্য হতে পারে এমনটি মনে করে তমা হতাশায় থাকতো। ফলাফল প্রকাশের দিন তমা নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহত্যা করে।পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন এ প্রতিনিধি কে জানান,তামান্না আক্তার তমা এ বছর বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলে তমা ৪ দশমিক ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার রোল নাম্বার- ৩৫৯৯০১।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম বলেন,পরীক্ষায় অকৃতকার্য হতে পারে এমন হতাশায় তামান্না আক্তার তমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।