
কেশবপুরে এক নবী পাগলকে মারপিটের অভিযোগ উঠেছে।স্থানীয় মেম্বার আব্দুস সবুরের সহযোগীতায় পাগল নবীর দরিদ্র ভাইপো ও বোন তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের সাগরদাঁড়ি বাজারে সব সময় পড়ে থাকা নবী পাগলকে বেদম মারপিট করে হাত ভেঙ্গে দিয়েছে বাজারস্থ "স" মিল মালিক এরফান শেখের ছেলে শেখ আলমগীর হোসেন আলম।
জানা গেছে মঙ্গলবার দুপুরে সাগরদাড়ী বাজারে ৪ রাস্তার মোড়ের পাশে আলমের কাঠ রাখা ছিল। সেই কাঠে পাগল নবী রৌদ্রে দিতে থাকে। এসময় আলম এসে দেখে কোন কথা ছাড়াই পাশে থাকা সাইজ কাঠ দিয়ে এলেপাতাড়ি মারতে থাকে। আলমের এলোপাতাড়ী মারের জন্য তার বাম হাত ভেঙ্গে যায়।
স্থানীয় মেম্বার আব্দুস সবুরের সহযোগীতায় পাগল নবীর দরিদ্র ভাইপো এবং বোন তাকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। বর্তমান নবী পাগল সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
প্রতাক্ষ্য দর্শীরা জানান নবী পাগলকে বে- আইনিভাবে আলম মারপিট করেছে। তার দেখার কেউ নাই এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এবিষয়ে শেখ আলমগীর হোসেন আলমের বক্তব্য নেওয়ার জন্য ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকা বর্তমানে সম্ভব হয়নি। এ ব্যাপারে স্থানীয় মেম্বার আব্দুস এ প্রতিনিধি কে জানান,নবী পাগলকে বেদম মারপিট করে তার হাত ভেঙে দিয়েছে শেখ আলমগীর হোসেন আলম।পাগলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।