
ইরশাদ হচ্ছে - অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহীম তাকে বললো, হে বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি, এখন তোমার অভিমত কী? সে বললো, পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, আল্লাহ চাহেতো অচিরেই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভূক্ত পাবেন।
যখন পিতা পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তাকে যবেহ করার জন্য শায়ীত করলো।
তখন আমি তাকে ডেকে বললাম ইব্রাহিম তুমিতো স্বপ্নকে সত্যে পরিণত করেছো, আমি এভাবেই সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি।
নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা।
আর আমি তার ( ইসমাইলের যবেহের) মুক্তিপণ নিলাম এক যিবহে আযীম বা মহান যবেহের বিনিময়ে। সূরা সাফ্ফাত আয়াত ১০২ হতে ১০৭ পর্যন্ত।
বছর ঘুরে আবারো আমাদের মাঝে আগমন করলো পবিত্র হজ্ব ও কুরবানীর মাস, হিজরী সনের শেষ মাস পবিত্র মাহে জিলহাজ্ব। যেই মাস আগমনের সাথে সাথে আমাদের ধেয়ান ও খেয়ালে চলে আসে মুসলিম জাতির পিতা সায়্যেদেনা হযরত ইব্রাহীম ও তদীয় পুত্র হযরত ইসমাইল আঃ এর মহান ত্যাগের মহিমা।
প্রিয় পাঠক, হযরত ইব্রাহীম আঃ ও হযরত ইসমাইল আঃ এর এই ত্যাগের মহিমার অন্তরালে নিহিত, আমি এমন এক মহান থেকে মহান আরো একটা ত্যাগের মহিমা আপনাদের সামনে তুলে ধরতে চাই! যেই মহান ত্যাগ টাই কিনা ইসমাইল আঃ এর কুরবানী বলেন বা পশু কুরবানী বলেন সকল কুরবানীর হাকিকাতান অন্তর্নিহিত প্রেক্ষাপট বা পটভূমি।
আমরা জানি বর্তমান যেই পশু কুরবানী হচ্ছে এর প্রেক্ষাপট বা পট ভুমি হলো হযরত ইব্রাহীম আঃ এর পক্ষ থেকে হযরত ইসমাইল আঃ এর কুরবানী। কিন্তু ইসমাইল আঃ এর কুরবানীরো একটা পটভূমি রয়েছে, যেটাই আমার আলোকপাতের বিষয়।
পাঠক মহল আপনারা লক্ষ্য করেছেন উপরে উল্লেখিত ১০৭ নং আয়াত পাকের শেষাংশে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন " ওয়া ফাদায়নাহু বিযিবহিন আযীম" আর আমি তার ( ইসমাইলের যবেহর) মুক্তিপণ নিয়েছি এক আযীম বা যবেহর বিনিময়ে।
যেখানে প্রথম আয়াত পাকে এসেছে ইব্রাহীম আঃ স্বপ্নে দেখছেন যে, তিনি ইসমাইল আঃ কে যবেহ করছেন, আমরা জানি, নবী রসূল গণের স্বপ্নটাই হলো ওহী বা খোদা তায়ালার আদেশ যেটা ইসমাইল আঃ স্বীকারক্তিও দিলেন। অথচ ইব্রাহীম আঃ খোদা তায়ালার সেই আদেশ পালন করতে যখন সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালালেন অর্থাৎ মিনাতে হযরত ইসমাইল আঃ এর গলায় ছুরি চালালেন, তখন দেখা গেল, ইসমাইল আঃ পাশে দাঁড়িয়ে আছেন আর তাঁর ছুরির নিচে একটি পশু যবেহ হয়ে আছে। আল্লাহ পাকের আদেশ হওয়ার পরেও সায়্যেদেনা ইব্রাহীম ও ইসমাইল আঃ উভয়ের সম্মতি ও সর্বাত্মক চেষ্টা থাকার পরেও ইসমাইল আঃ যবেহ না হওয়ার ভিতরেই আসল রাজ রহস্য নিহিত। কেননা বাদশাহে আম্বিয়া হুজুরে পাক হযরত মুহাম্মাদুর রসূলুল্লাহ সঃ কে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাবেন হযরত ইসমাইল আঃ এরই বংশে এটা আল্লাহ পাকেরই মর্জি পাক এবং তাঁর কলমে এটাই লেখা আছে। আবার ইসমাইল আঃ কে পিতার হাতে যবেহ হতে হবে এটাও আল্লাহ পাকেরই আদেশ। যদি ইসমাইল আঃ যবেহই হয়ে যান তাহলে হুজুরে পাক সঃ এর এই দুনিয়াতে আর আসার পথই থাকেনা কেননা হুজুর সঃ যেন তেন বংশে দুনিয়াতে আসবেন না। আর হুজুরে পাক সঃ এর দুনিয়াতে যদি নাই আসা হয় তাহলে এই দুনিয়াতে আল্লাহ পাকের একত্ববাদ ও হুজুরের রিসালাতো পৌছেনে, মানবতার মুক্তির কোনো পথই থাকেনা। তাই এতগুলো সংকট ও সমস্যা নিরসনের জন্য হযরত ইসমাইল আঃ এর যবেহর জায়গায় এমন একজনকে যবেহ হতে হবে, যাঁহার যবেহ হবে ইসমাইল আঃ যবেহ থেকেও শ্রেষ্ঠ আর যেটা কুরআন পাকেরও চাওয়া যেটাকেই আল্লাহ পাক যিবহে আযীম বলে স্বীকৃতী দিয়েছেন।
পাঠক মহল, আমরা যদি চিন্তা করি ইসমাইল আঃ থেকেও শ্রেষ্ঠ আরো কে আছেন? যাঁহার যবেহ হবে ইসমাইল আঃ এর যবেহ থেকেও শ্রেষ্ঠ যবেহ।
তিনিই হচ্ছেন শাহেন শাহে কারবালা আহলে বাইতে রসূল নবী পাকের দেহের অংশ কলিজার টুকরা, মাওলা আলীর নয়ণ মণি , ইবনে বতুল ইমামে আলী মাকাম সায়্যেদুশ শুহাদা শহীদে কারবালা, মাওলা ইমামে হুসাইন আঃ। যার শানে হুজুরে পাক সঃ ইরশাদ করেছেন " হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার " হুজুরের এই বাণী থেলেই ফয়সালা হয়ে গেলো যে, ইমাম হুসাইন আঃ নবী না হয়েও তামাম নবীদের সর্দার বা মর্যাদাগত দিক থেকে শ্রেষ্ঠ। এই জিলহাজ্ব মাসের পরবর্তী মাস মাহে মুহাররামুল হারাম ৬১ হিজরীর আশুরার দিনে ইরাকের কারবালা নামক ময়দানে অত্যন্ত নির্মম ভাবে হাজারো দুঃখ কষ্ট বেদনা, তৃষ্ণা ক্ষুধা এবং জুলমিয়াতের মধ্য দিয়ে শাহাদত বরণ করে যিবহে আযীমের মর্যাদায় উপনীত হলেন। এই সেই যিবহে আযীম যার বিনিময়ে আল্লাহ পাক ইসমাইল আঃ এর যবেহর ফিদিয়া বা মুক্তিপণ গ্রহন করেছেন। আলামে আরওয়াহ রুহের জগতে ইমাম পাকের এই যিবহে আযীম, ইসমাইল আঃ এর জায়গায় নাজরানা হয়েছিল বলেই আজ তিনি যবেহ হলেন না। তাঁর বংশেই হুজুরে পাক সঃ এই দুনিয়াতে তাশরীফ আনলেন। আল্লাহ পাকের একত্ববাদ আসলো, রিসালাত প্রতিষ্ঠিত হলো মানবতার মুক্তির ফয়সালা হলো। ইমাম পাকের যবেহই হচ্ছে "যিবহে আযীম " বা মহান যবেহ। কেননা কোনো পশু যবেহ কখনো যিবহে আযীম হতে পারে না। একটা পশু যেখানে নবীর বরাবরই হতে পারে না এবং এটা ভাবাটাও কুফরি, সেখানে নবী থেকে শ্রেষ্ঠ হয় কী করে? সেটা ছিল কেবল মাত্র ইসমাইল আঃ এর জানের সদকা, তাঁর যবেহর ফিদিয়া বা মুক্তিপণ নয়।
ড. আল্লামা ইকবালের মতে -
" আল্লাহ আল্লাহ বায়ে বিসমিল্লাহ পেদার
ওয়া মা'নায়ে যিবহে আযীম আমাদ পেসার"
অর্থাৎ বিসমিল্লাহ শরীফের
" বা " হচ্ছেন পিতা ( মাওলা আলী আঃ),
আর যিবহে আযীমের মর্মার্থ হচ্ছেন তারই সন্তান ( ইমামে হুসাইন আঃ)।
তাই পরিশেষে এটা বলেই শেষ করবো, আজ আমরা মুসলিম উম্মাহ যারা এই পশু কুরবানী করে থাকি এর অন্তর্নিহিত পটভূমি জানা আমাদের প্রত্যেকের আবশ্যক। কেননা আজ যেই পশু কুরবানী করে আমরা ঈদ উৎসবে মেতে উঠি এটা হযরত ইমাম হুসাইন আঃ এরই মহান ত্যাগের খাতিরে।
আল্লাহ পাকের দরবারে ইব্রাহীম আঃ এর পক্ষ থেকে কুরবানী ছিল যেমন ইসমাইল আঃ, তেমনি হুজুরে পাক হযরত মুহাম্মাদুর রসূলুল্লাহ সঃ এর পক্ষ থেকে কুরবানী হয়ে আছেন হযরত ইমামে হুসাইন আঃ। তাই ইমাম পাকের যিবহে আযীমের শাহাদাত পাককে স্বরণে রেখে , ধেয়ান ও খেয়ালে রেখে মহান আল্লাহ পাকের জন্য আমাদের এই