
কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ৬ অক্টোবর ২০২৪ রবিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, (রবিবার) দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।