
কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভূরুগামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ভূরুগামারীর জয় মনিরহাট বড় খাটামারী গ্রামের মুরশিদ হকের ছেলে, মোঃ গোলাম রাব্বি (২০)ও আন্ধারীঝার গ্রামের শবিদুল আলী মন্ডলের ছেলে, মোঃ হাসমত আলী(৩৮) গত২১ ফেব্রুয়ারি ২০২৪ রাত ৮:১৫ মিনিটে কুড়িগ্রাম থানা ধিন সিএনবি মোর এলাকায় তাদের গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম সদর থানার একটি চৌকস টিম।
উক্ত বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশের কর্মরত এ এস আই শওকত আলম সিদ্দিকীর সঙ্গে কথা বললে তিনি বলেন, আমাদের এই অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। কুড়িগ্রাম জেলার সুস্থ সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্বে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।