
মেধার স্বীকৃতি ও শিক্ষার অগ্রযাত্রাকে উৎসাহিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ১৯ জন পুলিশ সদস্যের মেধাবী সন্তান এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
আজ ৪ অক্টোবর ২০২৬ তারিখ সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
এ সময় পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্য কামনা করেন। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের স্বপ্নপূরণের পথে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আসাদ আহম্মেদ রনি, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামানসহ সকল থানা/ইউনিট প্রধান এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।