
কালুখালী উপজেলার নব যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এর সাথে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১) ই মার্চ উপজেলা নির্বাহি অফিসার এর কার্যলয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।কালুখালী উপজেলার নবাগত নির্বাহী অফিসারের সাথে সভায় শুরুতে নবাগত কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মরত সাংবাদিকগন। পরে তারা একে একে নিজেদের পরিচয় দেন।
এসময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম ( দৈনিক আমাদের রাজবাড়ী), ইমরান খান (জিটিভি),সাহিদা পারভীন (দৈনিক ভোরের কাগজ/ দৈনিক একুশের কথা),ইমদাদুল হক রানা (দৈনিক ভোরের আলো), আদম আলী ( দৈনিক বিজয় বাংলাদেশ ) আব্দুর রাজ্জাক ( দৈনিক অধিকরন) আশিক হাসান সীমান্ত ( দৈনিক জনতার আদালত)লালন শেখ ( আজকের আলো), জুয়েল সরদার (দৈনিক সোনালী খবর) ও হামজা শেখ(দৈনিক কালবেলা )
নবাগত ইউএনও মহুয়া আফরোজ বলেন,কালুখালীর সকল প্রশাসনিক কাজ পরিচালনার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন।