
মধুখালী (ফরিদপুর):
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিতে
কামারখালীতে রউফনগর থানার দাবিতে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে,
শনিবার (১৬ই মে) সকালে কামারখালী বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়ক এ এ মানববন্ধন কর্মসূচিতে বাগাট কামারখালী ডুমাইন আড়পাড়া ওম্যাক্স আমি ইউনিয়নের কয়েকশো মানুষ অংশগ্রহণ করে।
রুপনগর থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক আরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউল মুরাদ, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান,আড়পাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের সাবেক সদস্য দাউদ হোসেন, প্রফেসর এহেতশাম, সদস্য সচিব প্রফেসর কাজী কামাল এডভোকেট খসরুল আলম, বিএনপি নেতা ফরিদুল ইসলাম ফরহাদ, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ওমর ফারুখসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর স্মৃতিতে মধুখালী উপজেলার দক্ষিণের পাঁচটি ইউনিয়ন নিয়ে রউফ নগড় উপজেলা করা হোক। তারা বলেন এখানে সরকারি কলেজ, শত বছরের ডাক বাংলো, বৃহত্তর রেল জংশন,নদী বন্দর সহ বিভিন্ন পর্যায় শিক্ষা প্রতিষ্ঠান মিল কারখানা রয়েছে, এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই এলাকাকে রউফনগর থানা হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হোক।