কানাইপুর ইউনিয়নের জনগণ যাতে সঠিক সেবা পায় তা নিশ্চিত করা হবে। জনগণ যাতে আমার ইউনিয়নের সেবা থেকে বঞ্চিত না হয় সেটাও নিশ্চিত করা হবে।
সোমবার( ২০ মার্চ) দুপুরে সাংবাদিকদের সামনে খোলামেলা বক্তব্যে এ কথা বলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন।
তিনি বলেন শপথ নেবার পর তিনি তার কর্মসূচি শুরু করবেন। কানাইপুরের দীর্ঘদিনের অস্বস্তিকর রাজনৈতিক সামাজিক পরিবেশ ফিরিয়ে আনা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করবেন।
তিনি বলেন উন্নয়নমূলক কাজগুলো সরকারি বাজেট অনুযায়ী করা হবে। অনেক রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে , অনেক ব্রীজ কালভার্ট নষ্ট হয়ে গেছে , পানি নিষ্কাশন ব্যবস্থা দীর্ঘদিন ধরে অবহেলিত রয়ে গেছে সেগুলোকে মেরামত করতে হবে। এছাড়া স্থানীয় বিভিন্ন তুলে ধরেন তিনি পাশাপাশি মাঝি পাড়া আদিবাসীদের বাড়িঘর নির্মাণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি বলেন কানাইপুর কে মাদকমুক্ত করতে হবে । মাদকের ভয়াল থাবা থেকে এই ইউনিয়নকে বাঁচাতে হবে ।
তিনি বলেন এতদিন ক্ষমতাসীন দের ছত্রছায়ায় এখানে মাদক ব্যবসা হয়েছে। যুব সমাজ নষ্ট হয়েছে । এখন তা ভেঙে দিতে হবে।
তিনি বলেন জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে তাই আমি নির্বাচিত হয়েছি। এখন সরকারের কাছে দাবি জানাবো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে ইউনিয়ন সেবা করার । তিনি একটা সুন্দর ও অবাধ নির্বাচন উপহার দেওয়ায় প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।