
ফরিদপুরের কানাইপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাঈদ যাকাত ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মাঝে শাড়ি - লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে অসহায় মানুষদের মাঝে কানাইপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার জাহিদুর রহমান মুজার নিজ বাড়িতে ঈদ উপহার হিসেবে শাড়ী- লুঙ্গি বিতরণ করেছেন।
এসময় উপস্থিত জাহিদুর রহমান মুজা ছাড়াও উপস্থিত ছিলেন সাঈদ জাকাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আমজাদ হোসেন মাস্টার,ইউপি মেম্বার নুরুল ইসলাম প্রমূখ।