মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ(রাজবাড়ী):
"তোমার আগামী পথ চলা শুভ হোক, সঙ্গে আমরা মুজিব আদর্শের সুহৃদ সাথী"- প্রতিপাদ্য রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজনটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভাশেষে মিলাদ মাহফিলে দোয়ায় অংশ নেন।
দোয়ার মাহফিল পরিচালনা করেন গোয়ালন্দ ঘাট থানা মসজিদের ইমাম আবু বক্কার ও গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম আবু সাঈদ প্রমুখ।
এসময় আলোচনা সভায় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ।
জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, মামুনুর রশীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জ্বল,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ সাহাসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ প্রমূখ।