
খুলনা কয়রা আইডিয়াল প্রি ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় কয়রা আইডিয়াল প্রি ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গনে, আয়োজিত ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,কয়রা আইডিয়াল প্রি ক্যাডেট মাদ্রাসার সুপার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও কয়রা আইডিয়াল প্রি ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মুহাঃ ইশতিহার উদ্দিনের সঞ্চালনায়, এ ফলাফল বিতরণী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা ইমাম পরিষদের সভাপতি, কয়রা উপজেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,ঘুগরাকাটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা সুজা উদ্দীন, কয়রা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান, সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনূর, গোবরা দাখিল মাদ্রাসার শিক্ষক মেসবাহ উদ্দিন, মাদ্রাসার গভর্নিং বোর্ডির সদস্য এফ এম মারুফুজ্জামান, সমাজ সেবক জামাল ফারুক, সমাজ সেবক সাইফুল ইসলাম প্রমুখ।
এ-সময় মাদ্রাসার ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক,সুধীজন সকলে উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে থেকে বিভিন্ন ইসলামিক পাঠ ও প্রদর্শনী দেখান
অনুষ্ঠানের আলোচনা শেষে, কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা, প্রতিষ্ঠানের মনোরম পরিবেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন। মাদ্রাসা কতৃপক্ষ।