
ঐতিহাসিক ছয় দফা দিবসে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের
পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা শহীদ রাজ্জাকস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ছাত্রলীগের নেতৃত্বে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাসেম উদ্দিন হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সৈয়েদ পারভেজ জীবন, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান, সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের সভাপতি কাজী মুনতাসির আহমেদ,৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম রাজা,৪নং ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন,৭নং ওয়ার্ডের সভাপতি নাইস, ছাত্রনেতা মির্জা ইব্রাহিম, রিপন, অরপি, সাতক্ষীরার টেকনিক্যাল কলেজের ছাত্রলীগের সভাপতি সফিন, মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন সাধারণ সম্পাদক তৌফিক হাসান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।