
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার সংলগ্ন। বতুল বাজার সুরাতুন্নেছা মডেল মাদ্রাসা। ২০২২ সালে জানুয়ারীতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় মডেল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন সরদার আবু হাসান।
২০২২ সালে সুরাতুন্নেছা মডেল মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে ১১ জন শিক্ষক দিয়ে মনোরম পরিবেশে, বাংলা ইংরেজির পাশাপাশি উপকূলে ছোট্ট কোমলমতি শিশুদের মাঝে ধর্মীয় আলো ছড়াচ্ছেন মাদ্রাসাটি।
মাদ্রাসার শিক্ষার্থীদের কয়েক জন অভিভাবক বলেন, আমাদের ছোট্ট বাচ্চাদের সুরাতুন্নেছা মাদ্রাসায় ভর্তি করানোর কিছু দিন পরে দেখি আমাদের থেকে ও তাদের হাতের লেখা সুন্দর হয়েছে। বিশেষ করে কালেমা ছোট সূরা, দোয়া, ছোট হাদিস অর্থসহ মুখস্থ পারে আমাদের ছেলে-মেয়েরা। এখানের শিক্ষকরা অনেক আন্তরিক এজন্য লেখা পড়ার মান ভালো।
মাদ্রাসার সুপার মাওলানা এনামুল হক বলেন, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে আমরা শিক্ষকরা বাংলা, ইংরেজি, আরবির সমন্বয় করে পাঠদান করায়। শিক্ষার্থীরা মনোরম পরিবেশে লেখা পড়া করতে আগ্রহী, অপর দিকে অভিভাবকরা ও অনেক আন্তরিক।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সরদার আবু হাসান (মেম্বার) বলেন, এলাকার শিশুদের দ্বীন শিক্ষা নিশ্চিত করা। কুরআন ও হাদিসের সঠিক জ্ঞান প্রচার করা। নৈতিক ও মানবিক মূল্যবোধ আদর্শ নাগরিক তৈরি করা। বতুল বাজার সুরাতুন্নেছা মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য।