
আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন ইয়ারপুর ইউনিয়ন এর ৪ টি জোনের আয়োজনে ডেঙ্গু সচেতনতা মূলক লিফলেট বিতরন ও র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, রোগ বালাই দুরে রাখি।পরিষ্কার রাখি পরিবেশ, হবে মশা মুক্ত বাংলাদেশ।জমা পানি সর্বনাশা, ডেঙ্গু মশা বাধে বাসা। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন। এমন স্লোগান দেন র্যালিতে অংশগ্রহণকারীরা।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এই র্যালি ও লিফলেট বিতরন কার্যক্রম শুরু হয়। র্যালিটি
আশুলিয়ার নরসিংপুর থেকে জামগড়া ফ্যান্টাসীর কিংডম এর সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম খান লিটন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সিকদার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু, সহ সভাপতি জিহাদুল ইসলাম, শামীম আহমেদ যুগ্ন সম্পাদক , শাহাবুদ্দিন আহাম্মদ রাজা যুগ্ন সাধারন সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক শুয়েবুর রহমান শুয়েব, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান হোসেন সুজন।
উক্ত র্যালি উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর ইয়ারপুর ১ নং জোনের সভাপতি মহিউদ্দিন রনি, ২ নং জোনের সভাপতি শরিফুল ইসলাম (পাঠান শরিফ), ৩নং জোনের টিম লিডার সাইফুল ইসলাম রুমি, ৪ নং জোনের সভাপতি খোরশেদ আলম, মোকলেসুর রহমান- ইয়ারপুর ৪নং জোন সাধারণ সম্পাদক , ৪ নং জোনের প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলামসহ আশুলিয়ায় ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর ৪ টি জোনের সদস্য বৃন্দ।
র্যালি ও লিফলেট বিতরন শেষে ডেঙ্গু সচেতনতা মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ, সাংগঠনিক সম্পাদক, সহ সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির নেতৃ বৃন্দ ও চারটি জোনের সভাপতিগন।