প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৩, ১১:০৫ পি.এম
আলফাডাঙ্গা আওয়ামী লীগ কতৃক “স্মৃতির এ্যালবাম” স্মরণিকার মোড়ক উন্মোচন

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী কতৃপক্ষের আয়োজনে "স্মৃতির এ্যালবাম" স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (১লা ফেব্রুয়ারী) বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ এর সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আশরাফউদ্দিন তারা,বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিকুল মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন,
উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্তের) সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম সোজার সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হক বলেন, আলফাডাঙ্গা আওয়ামী লীগের কমিটি দীর্ঘদিন হয়েছে। এই কমিটিকে নতুন করে ডেলে সাজানো দরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ দেশে যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগের শাসন আমলে হয়েছে। দেশকে নিয়ে কেউ ভালো চিন্তা করলে তিনি হলেন শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা সব সময়ই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছেন। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই জনগণ আর দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করেছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি আল্লাহর রহমত আছে, যে কারণে শত প্রতিকূলতায়ও আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় বারবার সফলতার স্বাক্ষর রেখেছে। কোভিড-১৯ কিংবা ভয়াবহ বন্যা যে কোন সংকটেও সরকার জনগণের পাশ থেকে সেবা করে গেছে। জনগণের জন্য কাজ করে বলেই জনগণই আওয়ামী লীগের সাথে আছে। আজকে পদ্মা সেতু, মেট্রোরেল কিংবা কর্ণফুলি ট্যানেলের মতো মেঘা প্রকল্পগুলো উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করে শুধু সফলই নয়, জনগণের আস্থা অর্জনেও সক্ষম হয়েছে সরকার।
Copyright © 2026 প্রতিদিনের খবর. All rights reserved.