
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়'—প্রতিপাদ্যেকে সামনে রেখে আত্মনির্ভরশীল সমাজ গড়ার প্রত্যয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সমতা প্রতিষ্ঠায় সমবায়ের গুরুত্ব তুলে ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে শনিবার (১ নভেম্বর, ২০২৫) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান এবং গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজওয়ান আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো:আনোয়ার হোসেন।
প্রধান অতিথি ইউএনও রাসেল ইকবাল তাঁর বক্তব্যে সমবায়ভিত্তিক কার্যক্রমের ওপর জোর দেন। তিনি বলেন,"সমবায়ের মাধ্যমে দেশের যুবশক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
বৃক্ষরোপণ, মৎস্য চাষসহ বিভিন্ন উৎপাদনশীল ও গ্রামীণ অর্থনৈতিক খাতে সমবায়ের প্রসার ঘটিয়ে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।" তিনি সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল ও জনমুখী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি মোহাম্মদ রেজওয়ান আহমেদ সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “সমবায় শুধু একটি অর্থনৈতিক মডেল নয়,এটি সামাজিক ঐক্য ও সহযোগিতার প্রতীক।
ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠিত করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। সরকারের সহযোগিতা পেলে সমবায় উদ্যোগগুলো গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার মো: আনোয়ার হোসেন এই দিনে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত সকল সদস্যকে অভিনন্দন জানান এবং কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি,এশিয়া ঋন দান সমবায় সমিতি লিমিটেড,বলাকা সমবায় সমিতি আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবিরসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির এরিয়া ম্যানেজার শিমুল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ডাবলু, এশিয়া ঋন দান সমবায় সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক টিটোন আহমেদ এবং আরএম কুতুবউদ্দিন আহমেদ পলাশ।
আলোচনা সভা শেষে,উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজওয়ান আহমেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ইউএনও রাসেল ইকবাল। এই সম্মাননা সমবায়ী কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগাবে বলে আশা করা হচ্ছে।