
"মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুনগত পরিবর্তনে লক্ষে" ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
বৃহস্পতিবার ১৩ মার্চ বিকাল ২টায় মুক্তিযোদ্ধা ভবনের সামনে আলফাডাঙ্গা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে, আলফাডাঙ্গা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওঃ মুহাঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে আলফাডাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী বেলায়েত হুসাইন হামিদীএর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মওলানা ইয়াকুব হাওলাদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক শেখ মুহাঃ আমিরুল ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মওলানা আবুবকর সিদ্দিক, আলফাডাঙ্গা উপজেলার সাংগঠনিক সম্পাদক মওলানা নূরুল আলম,বামা ইউনিয়নের সভাপতি মুফতি সফিকুল আলম,গোপালপুর ইউনিয়নের সভাপতি ক্বারী সিরাজুল ইসলাম, টগরবন্দ ইউনিয়ন সভাপতি জনাব আবুল কালাম খন্দকার,আলফাডাঙ্গা আর জে এফ এর সভাপতি তামিম আহমেদ, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন সভাপতি মোঃ ইমামুল শরীফ-সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়াডের সভাপতি সাধারণ সম্পাদক।
সম্মেলনের নেতৃবৃন্দ মাওঃ মুহাঃ শরিফুল ইসলামকে সভাপতি এবং মওলানা আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনার মধ্য দিয়ে কমিটিটির অন্যান্য পদগুলোর জন্য নেতা নির্বাচনের দায়িত্ব দেন নব নির্বাচিত আংশিক কমিটিকে।
অতঃপর মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।