
মেডিক্যাল ও পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় উর্ত্তীর্ণ হতে না পেরে রাজবাড়ীর পদ্মা নদীতে ঝাপ দিয়ে পিউ কর্মকার নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।পিউ তার ফেসবুক আইডিতে ভর্তি পরিক্ষায় উর্ত্তীর্ণ হতে না পারায় পিউ কর্মকার নামে ফেসবুক আইডিতে - গুচ্ছ আমার শেষ ভরসা ছিলো,জানিনা রেজাল্ট কবে দিবে।
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,ঢাবি,রাবি ও জাবি সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিয়েও তার অর্ত্তীর্ণ না হওয়ায় ক্ষোভ ও কষ্ঠের কথা লিখে যায়।সে লিখেছে যে আমি আর দ্বিতীয়বার পরিক্ষা দেয়ার মত মানসিক ও শারিরীক শক্তি নাই। আমার জীবনটা এখানেই থেমে গেলো। আমি এখন সবার বোঝা।আমার মৃত্যুর জন্য আমার বড় বড় স্বপ্নগুলোই দায়ী।আমি আমার মা বাবার স্বপ্ন পূরন করতে পারিনাই।আমাকে শেষ বারের মত দেখতে চাইলে নদীর জলেই খুইজো।আমার মৃত্যুটা এভাবেও চাই নাই।ভালো থাইকো সবাই।আমি আর আমার জীবনটা এই ভাবে নিতে পারছিনা। আমাকে মাফ করে দিও সবাই।এভাবে দম বন্ধ করে বাচতে পাতেছিনা আর" এভাবেই তার মৃত্যুর আগে জীবনের প্রতি অনিহার কথা লিখে যান পিউ।
ফেসবুক আইডিতে লেখা আপলোড করে সে বাড়ি থেকে একাই বের হয়।তার পর পদ্মা নদীর সোনাকান্দর এলাকায় গিয়ে নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।
পিউ কর্মকার(২০) রাজবাড়ী শহরের বিনোদপুর ২ নং রেলগেট এলাকার জুয়েলারী ব্যাবসায়ী কৃষ্ণ কর্মকারের মেয়ে।
মঙ্গলবার রাত আটটার দিকে পদ্মার সোনাকান্দর এলাকায় গিয়ে পানিতে ঝাপ দেয়।এসময় তার বাড়ি থেকে ফেসবুকের স্ট্যাটাস দেখে মা,বাবা, সহ আত্মীয় স্বজন সবাই খুজতে বের হয়।পরে অনেক খোজ করে পদ্মার সোনাকান্দরে পিউ এর পায়ের জুতো দেখে স্থানীয় সহ আত্মীয়রা পদ্মার পানিতে খুজেতে থাকে।পরে স্থানীয় এলাকাবাসি তাকে পানি থেকে তুলে এনে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পিউ এর চাচাতো ভাই পলাশ জানায়,পিউ এবছর ইন্টারমিডিয়েট পরিক্ষা দিয়ে কৃতকার্য হওয়ার পর মেডিক্যালে ও পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা দেয়।পরিক্ষায় পিউ উর্ত্তীর্ণ না হওয়ায় তার মণ ভীষন ভাবে ভেঙ্গে পরে।পরে পিউ মৃত্যুর আগে তার পিউ কর্মকার নামে ফেসবুকে আইডিতে তার পরিক্ষায় অনুর্ত্তীর্ণ হওয়ায় আত্মহত্যার কথা জানায়।