
লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে একই ব্যক্তির নামে মূলতবী সাজা পরোয়ানাসহ ০৩ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই কমল কিশোর ঘোষ, এসআই মতিউর রহমান, এ এস আই আমিনুল ইসলাম, এসআই পলাশ চন্দ্র বর্মন ও সঙ্গীয় ফোর্স সহ ৮নং মহিষখোচা ইউপি এলাকায় অভিযান চালিয়ে পারি ডিং ১২/২২ (কালিগঞ্জ), সংক্রান্তে ৩ মাসের সাজা ও জিআর নারী শিশু ১০৫/২০২০ এবং সিআর ৫৬/সি (বগুড়া সদর)সহ মোট ৩ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোহেল রানা, পিতা মোঃ আনোয়ারুল, সাং দক্ষিন বালাপাড়া, থানা আদিতমারী, জেলা লালমনিরহাট কে গ্রেফতার করেন।
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান বিশেষ অভিযান চালিয়ে মূলতবী সাজা পরোয়ানাসহ ০৩ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কে গ্রেফতার করেন আদিতমারী থানা পুলিশ।