
ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সৈয়দ শামীম রেজা'র সৌজন্যে শনিবার (১৫ এপ্রিল) সাড়ে দশটায় মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের রামদিয়া বটতলা এলাকার সাধারন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সৈয়দ শামীম রেজা আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট উদাত্ত আহ্বান জানান